কারো বিশ্বাস নেই, সবাই এই ডিজিটাল যুগে
গোয়েন্দাভূমিকায় অবতীর্ণ,
এমনকি নিজের ছায়া, সেই একসময় প্রতারণা করে,
অর্ধাঙ্গী বা অর্ধাঙ্গিনী বলে বাঙালি পুরুষরা যা জানে
সেও তো হৃদয়ের খেলা শেষে কেটে পড়ে রাজপথে,
এই ডিজিটাল যুগে মানুষ নিজের অধিকারে বেশ সচেতন
কিংবা তথ্যপ্রবাহের অবাধ যুগে গোপণ বলে কিছু থাকছেনা,
প্রশ্নপত্র ফাঁস হচ্ছে,
এমনকি শিক্ষিত রমণী, স্বতঃস্ফূর্ত অভিলাষে বের করে দিচ্ছে
সম্ভ্রমের অমূল্য সম্পদ
রাস্তাঘাটে হরহামেশা দেখুন মানুষের বেশবাশে, সংলাপে
কত পণ্ডিত কথা,চালচলন, রাজনীতি, ধর্ম আর নীতিকথা
কারা আর অর্জিত অর্থে চলছেনা
ওভার টাইম দরকার হচ্ছে, কিংবা উৎকোচ
বামহাতের ইনকাম, ঘুষ,কিংবা বাবার রেখে যাওয়া পৈত্রিক সম্পদ,
একে অপরকে ঠকানোর ধান্দায় এখন বড় সোচ্চার
কাকে আর বিশ্বাস করবেন,
বিশ্বাস বলে এদেশে আর কিছু নেই
ডিজিটাল যুগে সবাই কথায় পটু হয়ে উঠেছে
কাজের কাজ কিছু হচ্ছে না, শুধু নীতিকথা আর নীতিমালায় ভরে দেশ
ফাইল ক্যাবিনেট,
কথার ঝুঁড়িতে জনসভা উত্তপ্ত হয়ে উঠছে
এই কনকনে শীতের ঠাণ্ডায় হাওয়ায়।
৮।০১।২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




