সূর্যের তাপে দুঃখগুলো, কষ্টগুলো
জলীয়বাস্প হয়,তারপর,
মেঘহয়ে জমে হৃদয়ে আর চোখের গহীনে
তারপর বৃষ্টি ঝরায়।
ভালো্বেসে মর্তেরমানুষের কাছে
পেয়েছি শান্তি পুলক বাঁচার স্বাদ
তার চেয়ে পেয়েছি অপমান অবহেলা অপবাদ।
ভালোবাসার ইচ্ছেটাকে গলাটিপে মারতে উদ্যত হলাম
দেখি আমিও মারা যাচ্ছি!
তাহলে আমি আর ভালোবাসা কি নিবিড় সূত্রে গাঁথা
গীতিকা কিংবা পাঁচালী ?
আবার মানুষেরে ভালোবেসে মিশে গেলাম লোকালয়ে।
০৯।০১।২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




