Shafiq Aftab
দেখতে দেখতে পুঞ্জিত হলো অভিজ্ঞতা
জ্ঞানের পাত্র ভরলো
অপেক্ষা করতে করতে দহনে পুড়ে গেলো হৃদয়
চেয়ে চেয়ে থাকতে থাকতে বৃড়িয়ে গেলো আমার সবিতা।
বাঁচার জন্য তবু প্রয়োজন ঘটিবাটি,পেয়ালা
চাল-ডাল-তেল, আর জৈবিক বিক্রিয়ায় সুষম জারন
ভালোবেসে তবু মানুষ পেতে ভালোবাসে জ্বালা
যদিও জানে একদিন নিশ্চিত মরণ।
মানুষকে ভালোবেসে পেয়েছি ভালোবাসা নামক বায়বীয় বাতাস
আর পেয়েছি পশুদের স্বাভাবিক বৈশিষ্ট্যের আচরণ
তুব দেখে শান্তি পাই- পৃথিবীর আকাশ,
মানুষই তবু সৃষ্টির সেরাদের মধ্যে অন্যতম।
দুচোভ ভরে দেখি তবু মানুষের মুখ
এই মুখই সভ্যতা, মানবতা আর শয়তানি লোলুপ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




