এই শহরে এখন বেঁচে থাকাই দায়
এখানে এখন নুন আনতে পানতা ফুরায়
এখানে ইটের আর পাষাণ পাথরের মতো মানুষের মন
এখানে কেউ কারো নয়Ñ পরিচিতি দূরে থাকÑ এমনকি আপন।
এখানে নর্দমা, বিষ্ঠা, বিচিত্রমল, মছামাছির ভন ভন
এখানে যানজট, লোডশেডিং, গ্যাসপানির সংকট অগণন।
এখানে মানুষের যৌনবৃত্তি পশুবৃত্তিকে হার মানায়
এখানে অজস্র শ্রমিক খাটেÑ ঘামে ভেজেÑ কলে কারখানায়
এখানে মানুষের দয়া নেই মায়া নেই মানবতা উবে গেছে
এখানে বসন্ত নামে প্রতি রাতে পাঁচতারা হোটেলের প্যাসেজে।
এখানে মানুষগুলো ভোগবাদী, স্থূল আর কৃত্রিমতায় বিভোর
এখানের মানুষগুলো সুবিধাবাদী, তোষামোদী আর মদ গাঁজা খোর।
পরধন লোভে মত্ত এরাÑ পরের জমিতে চাষাবাদে পটু
এরা বেশ ভালো মানুষ, নেশাপানি করে নাÑ শুধু ঘুষ খায় একটু।
এখানের সুরম্য প্রসাদ যা দেখা যায়Ñ একটিও নয় কায়িম পরিশ্রমের
টেন্ডার বাগানো, চাকরির বদলী, নিয়োগবাণিজ্য কিংবা মোটা ভাউচারের।
এখানে সুশীল মানুষের বাস,শিতি আর সুনাগরিক আর বড় লোক
এরাই চুষে খায় প্রান্তিক তৃণমূলের অধিকারÑ চোখে এদের অকি গোলক
এরা নিজে বাঁচতে চায়, অন্যের অধিকারে নেই এতটুকু মাথা ব্যথা
এদের জন্য তাই আজকে আমার এই দু লাইনের কবিতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




