# শাফিক আফতাব #
গন্তব্যহীন পথচলা আর কতদিন ?
কতদিন খড়কুঁটোর মতোন ভেসে যাওয়া ?
কতদিন মিথ্যের মুখোশ পড়া ভালোবাসা ?
আর কতদিন প্রলোভনে ভুলে দিয়ে শিশুর মতোন স্তন্যপান?
কতদিন তোমাকে মিথ্যে আাশ্বাসে দেখাতে চাবো
পৃথিবীর সবচে দীর্ঘতম সমুদ্রসৈকত ?
আলোঘন নীল লাল দীপালির এক মদির পুলকের পার্ক ?
আর কতদিন নিরুদ্দেশ্যে হেঁটে হেঁটে নীরবে কেঁদে কেঁদে কেটে দেবো
দুষ্ট সময় ?
আর কতদিন এই শহরে থাকবো মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য ?
কবে পাবো সৎ-সুন্দর এক জীবিকার্জনের পেশা ?
যেখানে মিথ্যে নেই , অভিনয় নেই, অভিনয় নেই ...........
৬.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



