্# শাফিক আফতাব #
বিকেলের বিস্তৃীর্ণ মাঠ, ধুলোমাখা ঘাস, কিছু খড়কুঁটো ;
আর শীতশেষের দেহের উষ্ণ উত্তাপ,
প্রান্তরের শেষে কুয়াসার আস্তরণ,
আর তোমার আমার বিগলিত মন,
এই নিয়ে আজকের বিকেল, ভালোবাসার পদাবলী :
এভাবে এখানে প্রতিদিন ভালোবাসার ধুলো জমে ঘাসে,
ভালোবাসা-উত্তর এখানে পড়ে থাকে ভালোবাসার খোসা,
বিষাক্ত লালা, গাঢ় চুমোর দাগ, উষ্ণশ্বাসের থুথু,
একরাশ কামনামুখর চোখের দৃষ্টি, অন্তগুঢ় বৃষ্টি ;
আর পরস্পরের অন্তর্গত সৌন্দর্যের ছোঁয়া।
এভাবে ভালোবাসতে বাসতে কত জন এলো গেলো,
রক্তবিন্দুনির্যাসে গড়ে গেলো শাশ্বত সুন্দর ভাস্কযর্,
ভালোবাসা শুধু কোল বদল করে এই ঘাসে, মাঠে, প্রান্তরে
থেকে গেলো রঙে, রেখায় ; ঢেউয়ে..........
০৬.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



