! শাফিক আফতাব !
ব্যর্থতা কুঁরে কুুঁরে খেলো আমার নীরহহৃদয়
কষ্টের নোনা জলে ভেসে ভেসে কাটছে দিন
এই দেশে বেঁচে থাকা এখন উৎকণ্ঠ ভয়
দুর্নীতির কবলে পড়ে আয়ু হয়ে আসে ক্ষীণ।
রাজনীতি, কুটনীতি দুর্নীতির আর স্বজনপ্রীতির দেশ
মেধাগুলো বিক্রয় হয় কাঁচামালের দামে
মানুষের মধ্যে কাটাকাটি মারামারি হিংসা বিদ্বেষ
ডাকাত আর দস্যুরাও তো আছেন বেশ আরামে।
এানুষের আদর্শ বলে কিছু নেই শুধু স্বার্থপরতা
অপরের কুৎসা রটানোর জন্য নিপুণ এক বিদগ্ধজন
যেদিকে বৃষ্টি আসে সেই দিকে ধরে ছাতা
আহা ! মানুষের আজ একি সীমাহীন স্খলন।
সোনার দেশের মানুষের দেহে মিথ্যের প্রলেপ
তাই বেড়েছে আজ ঘুষ, উৎকোচ, দস্যুতা আর রেপ।
০৭.২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



