# শাফিক আফতাব #
যা যায়, একবারেই যায়, আর ফেরেনা জীবনে আমাদেও ;
আমরা শুধু স্মৃতির শরীর আঁচড়ে তারে পেতে চাই পুনঃ
কত কথা, কত প্রেম, উদ্যান আর কত শোভা সমুদ্র তীরের ;
হাতহীন হাতে হাতড়াই ব্যর্থ প্রয়াসে ; পাই শুধু শূন্য।
কত প্রেম পড়ে থাকে ঘাসে, পূণির্মার আলোর গভীরে ;
আর শিশির বিন্দুর প্রোজ্জ্বলতার মিটমিট আলোকবিন্দুর ভেতর :
কতবার পেতে চাই পুরোনো সেই প্রেম, হৃদয় আচড়ে ;
স্মৃতির চোখে দেখি, আহা ! সাদাকালোদিনে প্রেমগুলো কত মনোহর !
কফি হাউজ, প্রান্তরের ঘাস, রাই সরিষার ক্ষেত আর বিস্তীর্ণ ক্যাম্পাস ;
মনে হয় কোন সুদূরের কল্পকাহিনির দেশের মনোরম দৃশ্যপট ;
আর আমাদের হৃদয়ের শাশ্বত সুন্দর উষ্ণ উত্তাপের শ্বাস :
আজও মোহিত করে আহা ! তোমার দেহের সুবাসে ঘ্রাণ উৎকট।
যা যায়, তা আর ফেরেনা কখনো, ফেরে শুধু চেতনার অন্তগুঢ় স্রোতে ;
ভেবে ভেবে সাড়া হই, হৃদয় খসে পড়ে, নীরবে অশ্র“ ঝরে চোখের পাতে।
৭.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



