০০০০০০০০০ শাফিক আফতাব ০০০০০০০
শিক্ষার হার বেড়েছে ;
কঙ্কালের হাড় ঢেকেছে রসালো মাংসোয় ;
মানুষের বুদ্ধি বাড়ছে,
বাড়ছে বিদ্যা,
অথচ মানুষরা কেনো যেনো পশুর মতোন কর্কস,
তারা শিকারে ছুটছে ;
পাতের ভাত কেড়ে খাচ্ছে ;
তারা সঙ্গমসঙ্গীকে ছিনিয়ে আনছে ;
তারা মদের মতোন পান করছে নারীদেহ ;
তারা খোলা আকাশের নিচে লেজের নিম্নবর্তীস্থান চাটছে ;
তারা মূলত আধুনিকতার নামে কুটকৌশলের অনুশীলনীর
প্রশ্নাবলীর সমাধান টানছে ;
তাদের হৃদয় থেকে মানবতা উঁবে গেছে ;
তারা আজ ভদ্র শয়তানের মতোন ভিলেনের পাঠে বেশ সিদ্ধহস্ত।
১২.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




