somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অনুপম অনুষঙ্গ
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত

আমাদের মৃত্যু নেই

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

.............শাফিক আফতাব .............

তোমাদের শাহবাগের গণজাগরণ মঞ্চের মতোন আমরা সেই
একাত্তর থেকে এই বধ্যভুমিতে সমবেত
আমাদের চোখে ঘুম নেই
আমাদের ক্লান্তি নেই
আমরা অবিশ্রান্ত হেঁটে চলি, পাখাহীন পাখনায় উড়ে চলি
বাংলার শহর বন্দর নগর আর জনপদ
আমরা প্রতিটি উত্তরাধিকারে দরজায় টোকা দেই প্রতিরাত
চেতনায় উজ্জীবিত করতে রক্তস্রোতে ছিঁেট দেই উত্তেজনার হিমোগ্লোবিন
তারপর একসময় সমবেত হই,
আমরা নিজেই মাথার খুলি বক্ষপিঞ্জর, স্ক্যাপুলা, রেডিয়াস, হাতের কার্পাল আর
ফিমারগুলো জোড়া লাগিয়ে আবার হয়ে উঠি সতেজ সজীব
বলিষ্ঠ এক এক জন মুক্তিযোদ্ধা,
আমরা কখনো জ্বীনপরি হই, কখনো পিতামাতা সন্তান
কখনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
আবার কখনো নিঃস্ব শ্রমিক, মেধাবী ছাত্র কখনোবা
ধর্ষিতা মা আর বোন বা প্রেমিকা হয়ে তোমার ঘুমের দেশে
স্বপ্ন হয়ে ঘুরেফিরি। বৃক্ষের ওপর দিয়ে উড়ে উড়ে চলি।

আমাদের মৃত্যু নেই
আমরা মরবো না কোনদিন
যা একবারই মরেছি
আমরা যুগে যুগে কালেকালে চেতনার ফড়িং হয়ে তোমার ক্ষেতে উড়ে উড়ে
বোধে দেবো সংগ্রামের তাজা রক্ত , প্রতিবাদের ভাষা
আর অজস্র শ্লোগাণের প্লেকাড, পোষ্টার :
বোকা সন্তান আমাদের, তা না হলে আজকের শাহবাগ মঞ্চ কী এত উত্তপ্ত হতো ?
১৩.০২.২০১৩


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×