(শাফিক আফতাব)
দা, খুন্তি, কোদাল, বল্লম, না হয় চাপাতি
কিংবা পিস্তল, বন্দুক,
কিংবা বাশেঁর লাঠি নিয়ে বসে থাকো,
দেখবে কোনো কাজ নেই তাতে,
বসন্ত ঢুকে যাবেই তোমার মনোলোকে,
ফুল ফোটাবেই নিভৃতে, তোমার গহন মনে
তোমাকে করবেই আনমনা উদাসিনী।
বসন্ত এসেছে বলে তোমার দুয়ারে এসেছি আমি,
যত কর্কস হও, রাঙাও চোখ ;
নিবার্হী ক্ষমতায় সারাদেশের পুলিশ বাহিনীকে নীলডাউন করাও,
আমাকে স্বাগতম জানাবেই তুমি ;
তোমার অবাধ বিচরণ ক্ষেত্রে প্রবেশের অনুমতি দেবে ;
কেনো না তুমিও তো আমার মতোন প্রকৃতিলোক থেকে উৎসারিত ;
আমাদের সার্বজনীন ভাষায় আমরা একাত্ম হবো ;
দেখবে, এই সুযোগে, তোমার দেশের ডিফেন্সের সকল কর্মকর্তা
বেপরোয়া হয়ে গেছে ;
তাই বলে কি বসন্ত আসবে না দুয়ারে তোমার ?
ফাল্গুনের প্রথম দিন
১৩.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




