শাফিক আফতাব..............
এক ডিসকো বাসনা নিয়ে তোমাকে কামনা করি
বাকলহীন সুন্দরী বৃক্ষে লগ্ন হতে চাই
তোমার জন্য দোকান দেবো মনিহারি
আঁধারের পর্দার ভিতরে যদি পাই।
তুমি আসবে বলে আঁধার হবে ঘনমিশকালো
থমে থমে নৈঃশব্দের ব্যঞ্জনায় বাতাস কামনাগন্ধি
আষাঢ়ের মেঘগুলো কেমন অগোছালো
তোমার সাথে সেদিন চিরায়ত সন্ধি।
সন্ধির শর্তে মর্ত্যে জন্মাবো চারাগাছ
পালক মেলে সে আকাশ ছুঁইবে যেন বৈলামবৃক্ষ
তোমাতে আমাতে চিরায়ত চেতনার প্রকাশ
আনন্দে মুখরিত হবে আমাদের ভাড়াটে কক্ষ।
ফুলের মতো কিংবা ফলবতী বৃক্ষের মতো ফুটে অনুকূল
কানায় কানায় ভরে যাবে হোয়াংহোর দুকূল।
১৯.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


