শাফিক আফতাব...............
তারা কাজের কথা বলে, অথচ নিজেরা কাজ করেনা
করায়, প্রযোজক কর্তা তারা
তারা খায় মাছের মাথা, সভাপতির আসন অলংকৃত করে
আমরা মঞ্চ বানাই, বাজাই সানাই, তারা গান ধরে
তারা উপদেশ দেয়, দিকনির্দেশনা দেয়, দানখয়রাত করতে বলে
তারা দেয়না একটি কানাকড়ি
তারা ভালো মানুষ সমাজে তাদের নাম
ঘৃণার হস্তে তাদের জানাই হাজার প্রণাম।
২০.৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


