শাফিক আফতাব....
কলি তো হবার নয় বাহে, পেট বলে কতা
না হয় মুই ধার দিনু শখানেক টেকা
তারপর কও, কি করি খাইবেন, এই যে মাচুম বাচ্চা,আর তার মাতা
কে দেখবি, কও, মুই আর কতদিন চালাইম ঠেকা।
একটা কাজ করলি হয় না বাহে মিয়ার বেটা
পাটানের ভিটার উত্তর দিয়া মোক ককাটা জমি দেও
মুই তোমাক কিনি দেম, কাতল মাছ চাউল আর আটা
আল্লার কসম বাহে, মোক কিনতু দেন না শাও।
শালারপুত এমন করি, আটা চাউল দিয়া কিনে নেও চারশতক
রেকর্ডের সময়ত চুরি করি লেখায় পাচঁ
আইল কাটি আবার বাড়ায় এক শতক
যখন হামরা করতে পারচি আঁচ,
ভদ্রশয়তান কয়, মুই কবার পাম না হয়তো লেখার ভুল বাহে
এখন দুবেলা খাবার পায় না বিছানাত পড়ি থাকে, মানুষের শায়ে।
২০.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


