শাফিক আফতাব......
ভেবোনা, ঠাঁয় দাঁড়িয়ে থাকবোনা আর বারান্দায়,
সদর দরজায় টোকা দেবোনা আর কোনদিন
তোমার অপোয় সারাটি বিকেল বেকার কাবার হবেনা আর,
আর তোমার জন্য কোনো উৎসবে কোনোকিছু কেনার ধুম থাকবেনা
গোলাপবাগানে প্রত্যুষে যাবো না আর
ভোরে ফোটা প্রথম গোলাপটি ছিঁড়তে
নিশিরাতে তোমার আর ঘুম ভাঙাবোনা
শীতরাতে জেগে একটি কলের জন্য আর অপোর করতে হবেনা।
কেনোনা তোমার থেকে দূরে বহুদূরে যাচ্ছি
২২.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


