আনারুলের বাপগো, কোথায় গো __কাছে থাকো গো হামার,
কুটি থাকেন গো __ হ্যাই সময় কাছত থাকো তো একটু :
তোমরা কাছত না থাকলে সাহস পাম না গো কোতার __
বাচ্চা হতি মরি গেলে দেখে রাখেন, আনারুলক আর পুল্টু।
গ্রামত হামাক সবাই কালটি কয়, তোমরাই শুধু ভালোবাসেন মোক :
মুই বলে চোখি দেখোম না, কানি করি গালি দেয় __গ্রামের সবাই,
সবাই যন্ত্রণা দিসে, গালি দিসে, বাসে নাই ভালো গ্রামের লোক __
মুই যদি মরি যাম, সবাইরে কইবেন, মাফ করে যেন, খোদার দোহাই।
কামলা খাটিয়া গামছা বাধিয়া কিনি আনিছেন চাল, এক পোয়া ডাল ;
ধান বানি মুই, মাইনষ্যের বাড়িত আনিছম খুঁদকুঁড়ো একসের __
এ্যাই করিয়া সংসার করিনু, ধরিনু সংসারের হাল, পালনু ছাল
মুই যদি মরি যাম__ আনারুলের বাপ গো ; বিয়ে করিবেন কি ফের !
মোক কেউ ভালো বাসে নাই__ এই গ্রামের ; তোমরায় শুধু বাসিছেন ;
কোনো দিন মরি গেলে মাফ কইর্যা দেন মোরে,ওগো পেরিও রমজান।
২৮.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


