কিছু মনে করি নাই_ এ্যাই দেখেননা দাঁত বের করে খিলখিল হাসছি__
মাইন্ড করি নাই__আমার আবার মান-সম্মান কীসের মিয়াভাই !
হাতে তো পুলিশের হাতকড়া পড়া, মনে কিছু করে কেনো মিছামিছি
নিজের সাজা আর মাইরএর স্ংখ্যা বাড়াই।
মান বলে কিছু থাকার কথা নয়__যখন বিপদ এসে খাড়ায় দরজায়__
গলাধাক্কা আর উত্তমমধ্যম খেয়ে সুচারু ভদ্রলোক সেজে হাঁটতে হয় পথ ;
পাজামায় যদি লাগে ধুলোকাদা, ময়লা গোপণে ঝাড়া দিয়ে হাঁটো দ্রুত পায়__
বশ যখন যা বলে, মানো, মদ গাঁজা আনো, মানো ,বশ যখন যা দেয় মতামত।
সময়ের রশিতে বাঁধা ছিলাম__একটু সময় অপচয় করার ছিলোনা আমার__
মুখ বুজে তাই সইতে হয়েছে__ কুকুর আর শুয়োরের উৎপাত :
দিনদুপুরেই গরু আর ছাগলরা খেয়েছে আমার বিস্তৃর্ণ ক্ষেতখামার,
চোখে দেখেও__কিছু বলিতে পারি নাই__দিতে পারি নাই এতটুকু দৃষ্টিপাত।
সময় পেয়েছি এখন হে কুকুর আর শুঁয়োরের পাল __দলবেধে আয়__
কত বড় বুকের পাঠা, কত বড় তোর মায়ের ঠ্যাটা __দেখবো আয়।
২৯.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


