জীবনে যত দুঃখ-যন্ত্রণা থাক, থাক পরাজয়__
তোমার মুখে তাকালে সব ভুলে যাই আমি :
কিছু পাই বা না পাই, যত ঝড়-ঝঞ্ঝা থাক__
তুমি কাছে থাকলে এক মধুরাত আসে নামি।
পথ চলার প্রেরণা তুমি__বোধে এক পুলকপার্বণ__
তোমাতে সমর্পিত আমি__একান্ত সুবোধ বালক :
তুমি কাছে থাকলে তারায় ভরে থাকে অবারিত গগণ__
আমি স্বর্গের সুধা পাই__ যখন মেলো ধরো পালক।
তোমাতে অবগাহন করে বুঝেছি এটাই বুঝি পরম জান্নাত___
দুঃখ ভুলে দেবার একমাত্র বালকের খেলনা :
তোমার কাছে থেকে জেনেছি এ এক বড় অভিধান__
এর জন্যই যত ভাষাবিদ, বিজ্ঞানী দার্শনিক এবং জগত।
তোমার মুখে তাকাল ভুলে যাই__জীবনের অভিঘাত ;
অপার শান্তি-আনন্দ তুমি_ তুমি আমার পুলকের প্রপাত।
২৯.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


