তোমাকে পেয়ে বুঝলাম, পাওয়াতেই তুমি শেষ না
তুমি অন্য কিছু__
অন্যকিছু কে ধরতে গেলাম,
দেখি ফুটন্তফুলের ঘ্রাণ__
ঘ্রাণকে ধরতে গেলাম__দেখি ভূত
তুমি তাহলে ভূত ?
দূর থেকে কাছে ডাকে__ কাছে গেলে দূরে ঠেলে।
তোমাকে পেয়ে বুঝলাম_ মিছেয় খুঁজেছি বনান্তর
তুমি তো আমার ভেতরেই ছিলে,বোধে আর চেতনায় ;
মিছেয় অপেক্ষা গেলো, কত ধকল গেলো।
তোমাকে পেয়ে বুঝলাম, তুমি হাওয়ার তৈরী
তুমি আগুণের তেরী, তুমি তাহলে জ্বিন পরি
তুমি তো মানবী আমার !!
তবু তোমাকে পেলে মনে হয় আরও কোথায় যেন থাকো তুমি
তোমাকে পাবো অনিবার
তোমাকে পাবার পরও মনে হয় __পাইনি
তাহলে কী তুমি হে প্রিয়তমা ?
২৯.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


