সূর্যের দিকে দেখিনা আর এবং তোমার দিকে
সূর্যের মতোন তুমি কিংবা তোমার মতোন সূর্য গড়ায়__
হেলে পড়ো__ ডুবে যাও, কত কিছু লিখে__
আবার রাত্রি বেলা হারাও__ কোথায় ।
বেলা পড়ে গেছে, তুমি যেন ধকলে বিকল
পতিত ভূমির মতোন__বন্ধ্যা
জীবনে আসে সন্ধ্যা।
তুমি আজ নেতিয়ে পড়েছো__ অত্যধিক ভোজনে
সূর্য ফিকে হয়েছে অত্যধিক বিকিরণে
আমি নুয়ে গেছি অত্যধিক রমণে।
এভাবে সবকিছু হলুদপাতা হয়
তবু মানুষ বুক ফুলে মাথা উঁচু করে হাঁটে__অকুতোভয়।
২৯.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


