তোমাকে যদি বলি, বলোতো : তোমার বাবার দাদার বাবা কে ?
তুমি মুখ ভেংচে বলবে আস্ত পাগল দেখি রে বাবা __
এইটা কোনো প্রশ্ন হলো নাকি ? এতোদিনের কথা কার মনে থাকে
অথচ তুখোর জ্ঞানী লোক তুমি, কতদিন থেকে দেশ আর ধর্মের করছো সেবা।
গাদা গাদা বই লিখছো, পত্রিকায় পাতায় ছাপছে দীর্ঘ প্রতিবেদন
নিরীহ জনগনের সংগঠিত করে দিচ্ছো দীর্ঘ ভাষণ
দেশ আর দশের অন্যতম নেতা হয়ে উঠছো তুমি
অথচ তুমি একদিনও খুলে দ্যাখোনি তোমার মনোভূমি।
গুরুর পড়ানো মন্ত্রে অস্ত্র হাতে কাটছো মাথা, ফোটাচ্ছো বোম
রক্তের খেলায় মেতেছো, অথচ সংগোপণে পড়ো নদী আর নারীর কবিতা
রোমান্টিকতায় তুমি কত অনুপম
স্বার্থ আর অর্থের জন্য তোমার কত অভিনয়, কৌশল আর ভণিতা।
চোখ বুজে খুঁজে ফেরো পূর্বপুরুষের বসতভিটা
দেখবে উৎসধারা থেকে আদমের মাথায় পাগড়ি, হাওয়ার ঘোমটা।
১১.০৯.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




