আকাশ কেনো ? আমি নিজের দিকে সেই কতদিন তাকাই না
বয়সের ছাপ নাকি ভেসে উঠছে আজকাল, কত কেউ বলে
পরনিন্দা কেনো পরপ্রশংসা করারও সময় আজকাল পাই না
আমার চোখে নাকি শনিগ্রহের তারা জলে।
প্রেয়সী কাছে এলে চোখ বুজে থাকি
সেই ক্ষোভ প্রিয়তমা আমার জ্বলেপুড়ে ছারখার
কতদিন ছিঁড়ে ফেলেছে খাতা কবিতার
সমস্ত জীবন নাকি তাকে দিয়ে গেলাম ফন্দিফাঁকি।
ইদানিং সময়কে অমৃতের স্বাদের মতোন মনে হয়
মনে হয় একবাটি সময় পেলে কত কত কাজ হতো
পুরো জীবনটাকেই করা যেতো অনুদিত
আবার শুরু হতো অবুঝ প্রণয়।
কিছুই দেখি না আজ, শুধু প্রতিবিম্বের ছায়া
আহা পৃথিবীতে সবকিছু জড়িয়ে থাকে কেমন মায়া
১২.০৯.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




