কবিতা চলে গেছে বাপের বাড়ি
স্বামীর ঘর গিরস্তির কাজে সে নেই আর
আমিও নিত্য খাই ঘুমের বড়ি
দরকার আমারও কেনো গীতিকবিতার ?
এত সাজগোজ রূপসজ্জার যোগানে অামি হিমসিম
ছন্দ, অলংকার, উপমা, প্রতীক, কত হরেক রূপচর্চার প্রসাধনী
আমি যে ক্ষুদে কৃষক কবি, অত কিছু কি জানি ?
বড়জোর দিতে পারি এক কৌটা ক্রীম।
অভিজাত সাহিত্যের বাজারে আমার কবিতা তাই চলছে না
কবিতা গোসা করে বলে গেছে আমার এ ঘর তার জন্য নয়
যে কবি কবিতার জন্য মাথার ঘাম পায়ে ফেলতে পারে না
তার সাথে আমার নয় পরিণয়।
কবিতা ছেড়ে তাই ভাবছি যাবো গদ্যের গৃহে
জীবনের কথা বলবো সাদা মাটা ভাষায়, বহুব্রীহে।
১৫.০৯.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




