মানুষ মরে গেলে, অনুভূতি মরে যায়
তবু প্রেমের গভীরে জ্বলে আকাঙ্ক্ষার দীপ
নবমানবের হৃদয়ে তবু বাসা বাঁধে প্রেম
পৃথিবী পল্লবিত হয়__কুয়াসার পর।
তোমাকে ভালোবেসে তবু অঘ্রাণের প্রান্তরে নেমেছিলো অমরাবতী
যাপিত জীবনের দহন শেষে তবু আমি পেয়েছি এক জীবনের স্বাদ
তুমি আজ নেই,কার আর থাকবে কতটুকু ক্ষতি
জীবন তো একদিন ছিলো অথই অগাধ।
হৃদয়ে মরে গেলে নদীরাও প্রতারণা করে
তামাটে হয় আকাশের উর্বর ভূমি
মানুষ তবু ইমারত গড়ায়
ভালোবাসার মুখ চুমি।
মানুষ মরে গেলে, অনুভূতি মরে যায়
তবু প্রেমের গভীরে জ্বলে আকাঙ্ক্ষার দীপ
১৭.১০.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



