একটিমাত্র ভুল, ছোট্ট একটি ভুল
হিসেব আর মিলে না, হিসেবে আর মিলে না।
একটিমাত্র মুহূর্ত, ছোট্ট একটি মুহূুর্ত
ভোলা আর যায় না, ভোলা আর যায় না।
এতটুকু স্পর্শ, শুধু সামান্য স্পর্শ
মরে আর যায় না, মরে আর যায় না।
শুধু এতটুকু ঘ্রাণ, সামান্য ঘ্রাণ
তাই জাগিয়ে রাখছে প্রাণ, জাগিয়ে রাখছে প্রাণ।
শুধু এতটুকু উপহার, দুই আনা হার
তারই ঝিলমিল লক্ষ তারার।
শুধু একটি রাত, জোছনার রাত
তারই সুবাসে হয় আজি প্রভাত।
হায় আমার সাধের প্রেম, এতটুুকু প্রেম
স্বর্গের উর্বশী সে, মর্ত্যলোকের মেম।
০৪.১১.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



