কুয়াসার হিমে হৃদয়ের কার্নিশে কাঁপন জাগে
তোমাকে আজ তবু মনে হয় কোন প্রান্তরের ঘাসের শিশিরে তুমি
যদিও আজ কিছু মনে নেই ভালোবাসার অনুরাগে
তবু আজ তোমাকে নিয়ে জাগতে ইচ্ছে করে মধুযামিনী।
যদিও তুমি দূর পৃথিবীর নক্ষত্রের ঝিলমিল
যদিও তোমাকে পাবার আশা আজ আলেয়ার হাতছানী
তবু যেন তোমার সাথে আজ কত অন্তমিল
শীতের শিশিরে ভেসে আসে তোমার সেই অমৃত বাণী।
পৃথিবীর ভীড়ে জানি কোনোদিন কোনো প্রান্তরের নির্জনে
তোমাকে পাবো না এতটুকু সময়ের অনুদানে __
তবু আজ এই শীতের কুয়াসার ভেতরে কে আসে ভরাতে আমায়
কে যেন আজ নিয়ে যায় স্বর্গবতী এক ফুলেল অমায়।
তুুমি নেই জানি প্রান্তরের ঘাসে
তবু তোমাকে পাই প্রতি মুধমাসে।
২৭.১১.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

