শুধু মনে হয় আজ তো হেলায় গেলো দিনটি
কাল সকাল থেকেই পরিশুদ্ধ চিন্তায় কাটাবো
অথচ কাল হতেই ভাবি কী যে ছিলো কথাটি
আজ থাক, কাল থেকে সুন্দরের সাম্পান ভাসাবো।
এভাবে প্রতিদিনের অঙ্গীকারে দিনগুলো গেলো
শুদ্ধতার জলে স্নানের সাবানে আবার ভেজালের ফেনা
দিনে দিনে ক্রমশ বেড়ে গেলো জীবনের দেনা
কতজন জীবেন আঙুল ফুলে কলা গাছ হলো।
তবু ভাবি সুন্দরের সাধনায় তো মানবজীবন
না হয় নাইবা পেলাম, সুখ আর শান্তির পুলকিত বিলাস
নাইবা হলো অভিজাত আর স্বর্গের ভেতরের আবাস
নাই বা বহিলো আমার জীবনে প্রেমের দখিনা পবন।
দিনগুলো যায়, রাতগুলো নীরবে কাঁদে
মাঝখানে বসে অামি কী আর করি, পড়ে থাকি ফাঁদে !!
০৮.০১.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


