কারো হুমকিতে আর নড়ে না ঘাসগুচ্ছ
কারো ভয়ে আর নড়েনা দিঘির শান্ত জল
বেগনার নিবেদনে নাচেনা ময়ূরের পুচ্ছ
আমার জীবন আজ কেমন সহজ সরল।
পাবার আশা নেই, হারাবারও ভয় নেই
কী শান্ত ঘুমে রাত্রি হয় পার __
আমি তো রাজা ভাই আপন ঘরেই
ভাঙা চেয়ারটিই যেন সিংহাসন রাজার।
কিছু থাকলেই তো হারাবার ভয় __
রক্তের তরঙ্গ থাকলেই সেখানে ভাসে প্রেম
প্রাণজীন শরীর যেন টেবিলের ফ্রেম
আদিঅন্তহীন আমার কাটে তো সময়।
কীসের ভয় দেখাবে আমায়, আমি তো নিজেই দৈত্য
সেই তো অহঙ্কার,কাজ করে খাই, যা কিছু বলি সব সত্য।
০৮.০১.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


