নির্বাহী কলম সারাদিন খসখস কী সব লিখে যাও
মিথ্যে নির্দেশ, ভূয়া ভাউচার__ বিদেশে লোক পাঠানোর নামে
হাতিয়ে নাও মোটা টাকা। ক্ষমতাকে কুক্ষিগত করতে ফঁন্দি আকো
বদলি করাও, সাসপেন্টের ভয় দেখাও। চাকরি খাওয়ার হুমকি দাও।
নির্বাহী কলাম কী সুুন্দর সত্য কথা বলো, ঝরঝরে অক্ষরগুলো
মেহেদিরাঙা লকলকে শশ্রুর মতোন শীত সকালের রোদ খায়
কী নিপুণ অভিনয়ে অর্ধবস্তনদের দাবিয়ে রাখো। চাকরিবিধি লঙ্ঘনের
নামে নোটিশ পাঠাও। অথচ শীতাতপনিয়ন্ত্রিত রূমে অঘোর ঘুমে ঘুমায়
বেগানার নারীর পালঙ্কে। বছর শেষে অফিস খরচের নামে মোটা অঙ্কে
পাঠাও খরেচের ফিরিস্তি।
নির্বাহী আমলার কলম, তোমার বয়স নাকি ষাট। এর বেশি বাঁচোনো
তারপর নপুংসক পুরুষের মতোন পুরুষত্ব হারানোর ব্যথায় সারারাত্রিভর
কাঁদো, ধূসর অাঁধারে, তারপর কাউকে বকতে না পেয়ে রাস্তার কুত্তারে বকো
ফুটপাতে রাস্তার মাগির দোষ ধরো। চায়ের স্টলে চিনি বেশি দেয়ার অপরাধে
হোটেল বয়কে ধরো মারো কাটো।
নির্বাহী কলম পুরুষত্বহীন পুরুষের মতোন তুমি একদিন ভোঁতা হও
সেদিন যৌবনহারা নটির মতোন অহেতুক হেলেদুলে চলো শহরের পথ
তখন কেউ মানে না তোমার মতামত।
১১.০১.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




