দেশ আর সমাজ গড়াবার তোমার এতো দায় কেনো
মনে হয় চোদ্দ গোষ্ঠিার ঋণ শোধ করছো দেশের সেবায়
একটু নিজেরে শুধে দেখো, কত পঙ্কিলতা ছড়ানো ছিটানো
তোমার দরাজ হৃদয়ে, কত দুষ্ট মাছির ভনভন রক্তজবায়।
হুজুগে হুল্লোড় করছো, ব্যবহার্য শব্দের উচ্চারণ তুমি জানো না
গোপণ কপাট বন্ধ করে গুনে যাও চাঁদা আর দাদার টাকা __
ওদিকে বুক ফেটে চিৎকার করছো __রাজধানী ঢাকা
শহর মাথায় তুলছো__তুমি সরকারী দলে, কে করবে মানা।
তোমার কোনো কাজ নেই, অথচ অনেক কাজের কাজী
বলে তোমাকে সবাই জানে__তুমি সমাজটাকে ঢেলে সাজাবে
বলে নিরীহ জনসাধারণকে দিয়েছো প্রতিশ্রুতি__কেমন পাজি
তুমি অথচ ; ধূর্ত শেয়ালের মতোন গর্তে লুকায় উৎসবে।
হে দেশপ্রেমিক, হে ভূয়া মানবের সন্তান, তোমার কেনো এত দায়
তুমি তোমাকেই গড়াও না, গরীবের হকই করো না আদায়।
১২.০১.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


