ওড়নায় উড়ে আছে হরষের শারস
বাতাসে পালক মেলে চায় গহীনে টান __
আমি তখন হয়ে যাই বিলাসি পাঠান
তোমাকে ভালোবাসার পাই দুরন্ত সাহস।
ওড়নায় ঢেকে রাখো দুই ঘড়া ধন
তাই দেখে মন আমার করে আনচান
ভেতরে একজন দেয় প্রেমের আজান
ক্ষেপে তখন আমার ক্ষুধার্থ মদন।
পাতাদের ভেতর থেকে খুলে দাও ফল
তাই দেখে মুখের ভেতর জমে দুইফোঁটা জল
তাই দেখে বলাকারা লজ্জায় পালায় __
আমি তখন মরি হায় প্রেমের জ্বালায়।
এইসব লেখা কি কবিরা লেখে ?
কী বলবে সুধীজন এই লেখা দেখে ?
১২.০১.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


