না ; কবিতা আর ধারণ করতে পারছে না আমাকে
এতো গুছগাছে সময় পার__মাথার সিঁথি,ঠোটেঁ লিপস্টিক
কিংবা বেণিবাঁধা চুল, কানের শিশির ভেজা দুল, নোলক নাকে
কুচি করে শাড়ী পরা, তারপর ছন্দের মাপে লেখা লিরিক।
এখন গল্পের প্লট, নন্দনতত্বের বিদ্যে থাক : শুধু ডালভাত
এক প্লেট__তাতেই জুড়াবে পরাণ__মিটে যাবে ক্ষিদে
এতো সাজগোজ চাই না আমি__আমি এখন মানুষ সাদাসিদে
বাঁকাচাঁদ চাই না__শুধু চাই আলোঝলমল এক সাদা প্রভাত।
কবিতা লিখেতে দর্জির মতোন মাপে মাপে কাটো বুকের সাইজ
কিংবা হাই কত, লুজ কত, গোলগলা না ঘটিহাতা, না ভি__
এত সময় আছে হে প্রযুক্তি যুগের তুখোর কবি __
তারচে গল্পের ক্যানভাসে উপন্যাসের প্লট বানাও আইজ।
এসো জীবনের মহাসমুদ্রে অবগাহি তুলে আনি গহীনের টান
কবিতা সেঁথো জীবনের নান্দনিক রূপ __গল্পেই জীবন অফুরাণ।
১৩.০১.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


