ইচ্ছে হয় ; সব ভুলে যাই
সব ভুলে যাই !!
তুমি একদিন ফিরিয়ে দিয়েছিলে
বাবার পাঠানো টাকায় আমি মেছ খরচ বাঁচিয়ে তোমার জন্য
পহেলা বৈশাখে যে গোলাপ কিনেছিলাম__তুমি তা নাওনি
মনে হয় সেকথা ভুলে যাই।
বাবা মৃত্যুর প্রাকমূর্হতে বলেছিলেন : সবাইকে সংসারী হতে হয়
সংসার-ই বেঁচে থাকার সার্থকতা __বিয়েসাদী কর, বাবা ;
তখন আমার খুব করে লজ্জা হয়েছিলো __
এখন মনে হলে কষ্ট পাই, দুঃখ পাই__কেনো বাবাকে বউ দ্যাখাইনি।
তোমার অপেক্ষায় ছিলাম
তুমি এসে আমার মুত্যুপথযাত্রী বাবাকে বলবে ; ছন্নছাড়া ছেলেটির জীবনের
গুরদায়িত্ব নিয়েছো তুমি। ঘরবেঁধে ভবঘুরে মাতালকে দেবে জীবনের স্বাদ।
সেটা দিতে পারোনি। সেই কষ্ট নিয়ে বেঁচে থাকি আজও : ভেতর দারুণ ক্ষত।
তবু কখনো কখনো মনে হয় ; সব ভুলে যাই...সব ভুলে যাই
বাবার রেখে যাওয়া মাকে দেয়া হারগাছি তোমাকে পরাই।
পুষ্পবিতানে আবার যাই। আবার যাই ...
২৪.০১.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



