ভালোবাসার ভাষা আমি জানিনা__
তবু তুমি কাছি এলে আমি কেমন গলে যাই
আগুনের কাছে যেমন মোম __
প্রজাপতির কাছে ফুলের মউসোম
এখন তুমি আমার কাছে আরাধ্য হয়ে উঠছো্
যতই দিন যাচ্ছে আমি ক্রমশ একা হয়ে যাচ্ছি
আমার কাছ থেকে প্রতিদিন একটি একটি করে মানুষ অনন্তে হারিয়ে যাচ্ছে
আমি নিঃসঙ্গতার ভাবনায় তোমাকে আঁকড়ে ধরে বসে আছি।
তুমি যদি একদিন যাও
আমার শিল্পের স্বর্ণমন্দির কাদাজরে ভেসে যাবে
পৃথিবীতে বেঁচে থাকা অসার হয়ে যাবে আমার
আদমের নির্জন পৃথিবীতে বিরাণ পড়ে থাকবে আমার ভালোবাসা।
ভালোবাসার ভাষা আমি জানি না
কী করে বলি তুমি আমার সকল ভাষার বর্ণমালা।
২৬.০১.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



