ধীরে ধীরে সবকিছু আল্গা হয়ে যায়__ইটসুরকীর সঙ্গে যেমন রডের সম্পর্ক
পাড়ের সঙ্গে যেমন নদী__আজ তোমার সঙ্গে আমার সম্পর্ক কেমন পানসে
চিনি ছাড়া চায়ের মতোন।
তবু আমরা আলিঙ্গন করি। যৌথপ্রয়াসে জন্মাই মাঠের ফসল।
এক সময় কাঁচা হলুদের মতোন ছিলো তোমার ভালোবাসা
সৃদশ্য সরষে ক্ষেতের উপর দিয়ে বয়ে যেতো তোমার প্রেম__আজ তুমি আমি
কেমন দায়ছাড়া__মুখের কথাগুলো কে যেন এঁটে দিয়েছে__তবু আমরা
পাশাপাশি হই__আমাদের হৃদয়ের বীণা সমান্তরালে চলে আসে__আমরা যৌথ
প্রয়াসে আবহমান গরুগাড়ি চড়ে যাই পুলকের শহরে__সেখান থেকে কিনে আনি
আনন্দের রঙিনমাছ__মাছের পাখনায় থাকে জীবনের গতি__জীবন তবু
আমাদের মিলিয়ে দেয় :
তোমার সঙ্গে আমার সম্পর্ক আজ কেমন পানসে !
চিনি ছাড়া চায়ের মতোন।
তবু আমরা আলিঙ্গন করি। যৌথপ্রয়াসে জন্মাই মাঠের ফসল।....
২৮.১.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



