হায়রে সময় __উত্তপ্ত অগ্নির ভেতর সবকিছু ভস্ম করো।
ভালো আছি__কেনো না, দুঃখ গোপন করতে জানি আমি
অনেক কষ্টের ভেতর আমি হাসতে শিখেছি __
নিপুণ অভিনেতার মতোন আমারও কিছু কৌশল জানা আছে।
তুমি ভেবেছিলে __কষ্টেই যাবে আমার জীবন __
সুখের মুখ কোনোদিন দেখবো না আমি __
অথচ কী যে সুখে আছি আজকাল __তুমি ভাবতেই পারবে না।
খুব ভালো আছি __কেনো না আমি দুঃখ গোপন করার কৌশল শিখেছি
আমার আবেগগুলো অমি এখন নিয়ন্ত্রণ করতে পারি
ভালোবাসার ঝড় এলে আমি শক্ত হাতে ধরে রাখতে পারি আমার চালাঘর।
তুমি চলে গিয়ে ভেবেছিলে__বেশ দেউলিয়ায় পড়বো আমি ;
পড়েছিলাম __অথচ কী যাদু দেখো __অতি অল্প সময়েই আমিগা
ঝাড়া দিয়ে উঠলাম।
প্রিয়তমা কাছে এলে জন্মদাতা পিতার শোক ভুলে একগাল হাসিতে
খই ফোটাতে পারি __দুর্নীতির ফিরিস্তি ভুলে উর্ধ্বতনকে
অট্টহাসিতে ব্যঙ্গ করতে পারি___বেশ ভালো আছি আমি
বেশ মানিয়ে চলছি __
হায়রে সময় __উত্তপ্ত অগ্নির ভেতর সবকিছু ভস্ম করো।
১৬.০৬.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

