তুমি আমাকে জানো __সবটুকু জানো
কতটুকু দূরত্বে গেলে ভালোবাসা প্রেম হয়ে যায় ?
আমার সবটুকু আমি তোমাকেই দেখিয়েছি
তারাভরা রাতের গভীরে ঝিঁঝিঁরের ডাক তুমি শোনো নি ?
আমার দুর্বলতার সবটুকুই আমি খুলে বলেছি।
ভালোবাসার হাতে একদিন সুবাস মেখে দিয়েছিলে
হৃদয়ের সুঘ্রাণগুলো একদিন ঝর্ণার জলে ভেসে ভেসে গিয়েছিলো নদীর উৎসমূলে
অামি ফুটে থাকা গোলাপর কলি ছুঁইতে তোমাকে ছুঁয়েছিলাম__
আমি মায়ের কোল ভেবে একদিন তোমার আঁচলেই লুকায়েছিলাম মুখ।
হে নন্দিনী নারী ! তুমি তো আমার সবটুকুই জানো
মিছে দূরে থাকো কেনো ? এসো না মেঘে ঢাকা রাতের গভীরে বুকের করিডোরে
অজস্র সুগন্ধি ফুলের ঘ্রাণে, এসো প্রেমের সিঁডি বেয়ে ভালোবাসার গভীরে
মুখ লুকাই। শাশ্বত সুন্দরের স্পর্শে নতুন করে ফুটে উঠি।
০২.০৮.২০১৫
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



