কবিতা তোমার আজ হবে না ছুটি
সামহো্য়্যারে জমেছে খুনসুটি
কেউ বা সংখ্যালঘুর ওঝা
সবাই ব্যাপক পাচ্ছে মজা
খিদে তবু যাই নি খেতে রুটি
কাব্য আমার সঙ্গে বাঁধছে জুটি।
শ্বশুর-কাহিনীটা দারুণ হিট
"আকাশ"-বাণী খাপে খাপে ফিট,
হাসতে হাসতে পাচ্ছি নে কূল
কেউ আমাকে বোঝো না ভুল
রস করি স্রেফ, করি নে মারপিট
জমুক তর্ক, কষে লাগুক গিঁট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


