somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খাবার নিয়ে স্বাস্থ্য কথা

১৯ শে জুলাই, ২০০৯ সকাল ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মূল খাবারকে মজার স্বাদে পরিবেশন ও খাওয়ার জন্য দৈনন্দিন কিছু ব্যঞ্জন যোগ করা হয়। এইসব ব্যঞ্জন, খাবারে স্বাদ যোগ করার পাশাপাশি কিছু স্বাস্থ্যগত উপকারও করে থাকে। সেগুলো দেখতে প্রায় আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের মত। মজার ব্যাপার হল যেসব অঙ্গের মত দেখতে মনে হয়, আদতে সেরকম অঙ্গের উপকারই করে থাকে সেসব উপাদান। এসব উপাদানের মধ্যে হাজার হাজার পুষ্টিধাতু থাকলেও আমরা খুব অল্পই জানতে পেরেছি বিজ্ঞানের কল্যাণে। আজ আমরা সেইসব উপাদানের স্বাস্থ্য উপকারিতা নিয়ে কিছু আলোচনা করব।
গাজরকে আড়াআড়ি ব্যবচ্ছেদ করলে দেখতে মানুষের চোখের মত লাগে। চোখের মনি, মনির বাইরের পাখার মত সংকোচনশীল কোষসমষ্টি, তার বাইরের দিকে ছড়িয়ে যাওয়া রেখাগুলো দেখতে গাজরের ব্যবচ্ছেদের মতই লাগে . . . আর হ্যাঁ, বিজ্ঞানের বদৌলতে জানা গেছে যে গাজর চোখের রক্ত সরবরাহ বাড়িয়ে দেয় এবং চোখের জ্যোতির জন্য উপকারী।

আড়াআড়ি ব্যবচ্ছেদ করা টমেটোর চারটা কক্ষ দেখা যায় এবং তা লাল টকটকে। আমাদের হৃদপিণ্ডেরও চারটা কক্ষ আছে যা লাল টকটকে রক্ত দিয়ে পরিপূর্ণ। গবেষণা বলছে যে টমেটো হৃদপিণ্ড আর রক্তের পরিশোধনকারী খাদ্য।
আঙ্গুর গোছা ধরে ঝুলতে থাকে। একটা গোছা বাইরে থেকে দেখতে হৃদপিণ্ডের মত লাগে। একেকটা আঙ্গুরকে রক্তকণিকা হিসেবে মনে করা যায়। আজকের গবেষণায় প্রমাণিত হয়েছে আঙ্গুর রক্তের কার্যকারিতা বাড়িয়ে দেয় আর রক্তকণিকার শক্তি বর্ধনে সহায়তা করে।
আখরোট দেখতে ছোট মগজের মত লাগে। একে বাম ও ডান গুরুমগজে ভাগ করা যায়, ওপর ও নিচ লঘুমগজে ভাগ করা যায়। এমনকি বাদামের একটা ছোট ভাঁজ বা কুঁচি নতুন গজানো মগজের বহিরাবরণের মত লাগে। আমরা এখন জানি আখরোট থেকে আমরা মগজের প্রায় ৩ ডজন স্নায়বিক প্রেরক পাই।
কিডনি আকৃতির এক ধরণের শিম আমাদের কিডনির কার্যকারিতা বাড়াতে অনেক সহায়তা করে। শুধু তাই না, কিডনি দুর্বল হয়ে গেলে এই শিম কিডনির শক্তি পুনরুদ্ধারে অবদান রাখে। মজার ব্যাপার হল, একদম মানুষের কিডনির মতই দেখতে এই শিম।
কিছু ডাঁটা আছে যা হাড়ের আকৃতির সাথে তুলনা করা যায়। এই ডাঁটা এবং তার সাথে বেড়ে ওঠা শাক, লতাজাতীয় (পীতমূলী) খাদ্য হাড়ের গঠন ও শক্ত হবার ক্ষেত্রে কাজে লাগে। হাড়ে ২৩% সোডিয়াম আছে এবং এইসব খাবারেও ২৩% সোডিয়াম পাওয়া যায়। আমাদের শরীরে পর্যাপ্ত সোডিয়াম না থাকলে হাড় থেকে সোডিয়াম বের হয়ে যায়। ফলে হাড় দুর্বল হয়ে যায়। এসব খাদ্য তা পূরন করতে সাহায্য করে।
নাশপাতি বা অ্যাভোকাদো জাতীয় ফলগুলো মহিলাদের গর্ভাশয় গঠন করতে কাজ করে থাকে। একটা অ্যাভোকাদো দেখতে যেন গর্ভাশয়ের মতই লাগে। একজন মহিলা যদি প্রতিদিন একটা অ্যাভোকাদো বা নাশপাতি খায়, তাহলে তার শরীরের হরমোনের পরিমাণ রক্ষা হবে, অবাঞ্ছিত জন্মভার কমে যাবে এবং তার গর্ভাশয়ের ক্যান্সারের ঝুঁকি কমে যাবে। কতটা গভীর হতে পারে তা একটু শুনুন, একটা অ্যাভোকাদো ফুল ফোটা থেকে শুরু করে পরিপক্ক পূর্ণ ফলের রূপ পেতে একদম ৯ মাস লাগে।
মিষ্টি আলু দেখতে অগ্নাশয়ের মত লাগে। এবং এই মিষ্টি আলু অগ্নাশয়ের চিনির সূচক নির্দেশে কাজ করে থাকে। আমরা মিষ্টি আলু থেকে প্রাপ্ত স্টার্চ বা সুগার দিয়েই ডায়াবেটিস রোগীদের রক্তে চিনির পরিমাণ নির্ণয় করে থাকি।
একটা জলপাই দেখতে ডিম্বাশয়ের মত। জলপাই খেলে ডিম্বাশয়ের কার্যকারিতা বেড়ে যাবে। নিয়মিত জলপাই খেলে ডিম্বাশয়ের স্বাস্থ্য ভাল থাকবে এবং তা থেকে সুস্থ ডিম্ব নিষিক্ত হবে।
লেবু, কমলা, এবং অন্যান্য টক জাতীয় ফল দেখতে মহিলাদের উরজ বা স্তনের মত মনে হয়। এসব ফল মহিলাদের স্তনের স্বাস্থ্য রক্ষায় উপকার করে থাকে এবং স্তন থেকে সন্তানের জন্য দুধের চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পেঁয়াজ দেখতে শরীরের কোষগুলোর মত। আজকের গবেষণা বলছে পেঁয়াজ শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে নেয়। পেঁয়াজ কাটার সময় চোখ থেকে পানি বের হয়ে যায়। আসলে তা আমাদের চোখের ওপর পাতলা পর্দা থেকে ময়লা বের করে দেয়।
রসুনের একটা কোষ দেখতেও অনেকটা হৃদপিণ্ডের মত। রসুন হৃদপিন্ডের রক্ত চলাচলকারী নালী থেকে ক্ষতিকারক কোলেস্টেরল সরিয়ে দেয়, ফলে তা আমাদের হৃদপিণ্ডের রক্ত চলাচলের পরিমাণ ঠিক রাখতে সহায়তা করে। বাজারে আজকাল রসুনের ট্যাবলেট পর্যন্ত পাওয়া যায় যা হৃদরোগীরা ব্যবহার করে থাকে। আসুন রোগী হবার আগেই আমরা প্রতিনিয়ত এসব উপকারী খাদ্যবস্তু থেকে উপকারটা নিয়ে নেবার ব্যবস্থা করি।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

বিচিত্র এই দেশের রাজনীতি!

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪


আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×