somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবদুল মান্নান সৈয়দ-এর প্রেমের কবিতা

২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডালিয়ার জন্যে

দুটি গোলাপ হলদে-রঙা, দুটি গোলাপ ইটের রঙের,
কিরিকিরি সবুজ পাতা, সবুজ ডাঁটা, সবুজ বৃতি_
কোথায় তোমরা ফুটেছিলে, কোন বাগানে, কোন সুদূরে?
তোমাদের কি মনে আছে সেই বাগানের মধুর স্মৃতি?

পড়ছে মনে আমার আজ : অনেক আগের এক কিশোরী
দুটি চোখের বিশাল হ্রদে কটাক্ষ তো না_ যেন ঝড়।
আর এক যুবা, লাজুক যুবা_ যার বাগানে ফুটেছিল
শুদ্ধতম হলদে গোলাপ : হৃদয়ে আজো তার স্বাক্ষর।

আজ তুমি যে কোথায় আছ, হায়রে, আমি তাও জানি না।
সময় এসে সমস্তই উলটে ফ্যালে_ নিয়ম কী-যে!
সময়! সময়! বলো তো আমার গোলাপ কোথায় ফুটে আছে?
ওকি আজো রেখেছে মনে? ওর চোখও কি ওঠে ভিজে?



তুমিই প্রকৃতি

ফাল্গুনের শেষ রাতে বাতাস বইছে মৃদু বৃষ্টির মতন।
ঘুম ভেঙে তোমাকে আমার মনে পড়ছে সর্বক্ষণ

একা একা কথা বলি যেন তুমি সামনে আছ বসে।
চিরন্তন সম্রাজ্ঞীর মতো মিত্র হাস্যে, গভীর আলসে।

কী করে এমন পারো, প্রবল ঢেউয়ের মধ্যে নিরুত্তেজ এত_
আমি তো অবাক মানি : এত শান্ত, প্রায় প্রকৃতির মতো।

তুমিই প্রকৃতি, রীতি, চিরন্তন পৃথিবীর রানি,
তোমার কাছেই এসে বাঁচবার নিয়মকানুন শিখি, পড়ি, জানি


রাত্রির বৃষ্টি

রাতে বৃষ্টি হয়েছিল। ঘুমিয়েছিলাম কী-যে!
ভোরে উঠে দেখি : একি! মাটি সিক্ত। বাতাসে আর্দ্রতা।
এসেছিল একজন। চলে গেছে তীব্র ব্যথা হেনে।
কি রকম শান্তি তবু। হৃদয় কেমন ভিজে-ভিজে।
-হে বৃষ্টি! রাত্রির বৃষ্টি! তোমাকে আমার কৃতজ্ঞতা।



সোনামণির জন্যে

স্বপ্নময়ী রাত্রে দিলি তুই
এক ডালি-ভরা শাদা জুঁই!
আর রাশি জাফরানি ফুল_
মর্ত্যলোকে ভূস্বর্গ অতুল!
-দূর আকাশের তারা, হাতে
পেলাম আশ্চর্য এক রাতে।
-বল্ দেখি, এও কি সম্ভব?
হেসে তুই থাকলি নীরব!

বল্, তোকে দেবো কি এখন?
কিছুতেই ভেবে পায় না মন।
ঠিক আছে।_ দেবো মধুচোর
এক রাত্রি মৌমাছির ঘোর:
তোকে ঘিরে ঘিরে অবিরত
ঘুরতে থাকবে ঘূর্ণির মতো
আর করে যাবে গুঞ্জরণ।_
দেখবি তুই, কী হয় তখন।
বল দেখি, বল তো কী হবে?
ফুল ফুটে উঠবে অসম্ভবের
বৃন্ত থেকে ক্রমে আস্তে-ধীরে।
একটি চাঁদ যেন টুকরো হিরে।
রাশি রাশি তারা হবে জুঁই।
তার মধ্যে ফুটে উঠবে ধীরে
আমার সমস্ত কালো চিরে!

সূত্র : কালের খেয়া; অগাস্ট ১৪, ২০০৯
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

বোবা কান্না.....

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বোবা কান্না.....

আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্‌প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন

×