একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি। বিগত কয়েক বছর ধরে আমার আম্মু ছোট খাটো বিভিন্ন অসুখে ভূগছেন। এর জন্য জেলা সদরে প্রতি মাসেই তিনি কোন না কোন চিকিৎসকের শরনাপন্ন হতেন। নানা রকম পরীক্ষার মাধ্যমে চিকিৎসকরা রোগ সনাক্তে ব্যর্থ হলেও নিয়মিত ঔষধ সেবন করতেন তিনি। অবশেষে ঢাকা মেডিকেল কলেজের এক চিকিৎসকের নির্দেশে গত সপ্তাহের পর্যবেক্ষণে সঠিক রোগটি চিহ্নিত হয়।
শুধু চিকিৎসাই নয় পূর্বের ডাক্তারের প্রেসক্রিপশন দেখে অনেকটা অবাক হতে হলো আমাকে। প্রেসক্রিপশনে চিকিৎসকের উল্লেখিত বিশেষণ গুলোতেই তার মিথ্যার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। বিদেশী ডিগ্রীর কথা সেখানে উল্লেখ করলেও অত্যান্ত সুচারুরূপে এড়িয়ে যান কোন বিষয়ে তিনি তা অর্জন করলেন সে বিষয়টি। রোগীদের আকৃষ্ট করতে অসম্পূর্ণ এসব অর্জন ফলাউ করে উল্লেখ করাটা আমাদের দেশের চিকিৎসক সমাজের জন্য লজ্জাস্কর নয় কি?
এ দেশের চিকিৎসা ব্যবস্থার মূলে যে সমস্যাটি আজ প্রকট রূপ ধারণ করেছে তা হলো প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের কাজের প্রতি অশ্রদ্ধা এবং নিজেদেরকে কৃত্রিমভাবে বিশেষায়িত করে উপস্থাপন করা। চিকিৎসকদের নির্ধারিত হাসপাতাল রেখে হাসপাতালের বাইরের ঔষধের দোকান, জেলা সদর থেকে বিভাগের হাসপাতালে গিয়ে পার্টটাইম রোগী দেখা এসব এখন অহরহ ঘটছে। আর এসব অবহেলায় বলির পাঠা হচ্ছেন গ্রামের সহজ সরল মানুষগুলো। পথের সন্ধান না পেয়ে সমাপ্তিলগ্নে জটিল রোগ দেহে বাসা বাঁধলে বাধ্য হন শহরমূখী হতে।
বাণিজ্যিক চিন্তা থেকে মুক্ত হয়ে নিজেকে সঠিক ভাবে পরিবেশনের মাধ্যমে আর্ত মানবতার সেবায় কাজ করার মানসিকতা যাতে চিকিৎসকদের তৈরী হয় সেজন্য তাদের দৃষ্টি আকর্ষণ করছি।
আলোচিত ব্লগ
ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ধূ ধূ প্রান্তরে শহর পত্তন হলো সেদিন। আর সেখানে এই কফি শপ।

[link|https://www.somewhereinblog.net/blog/humaira_haroon/30390913|ছবি ব্লগ - ২... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৯

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।