গান শুনতে কার না ভালো লাগে। তবে আমার অনেক বন্ধুকে গান শুনতে গিয়ে বিরক্ত হতেও দেখার অভিজ্ঞতাও কম নয়। গান শুনার এত্ত সব মিশ্র প্রতিক্রিয়ার মাঝেও গানপাগল লোকের সংখ্যাটাই বেশী। যারা গানের সুর, কথা মনে ধারন করতে সক্ষম তাদেরকেই গানপাগল হিসাবে আখ্যায়িত করছি।
ছোট বেলা থেকেই গান শুনতাম। মাঝে মাঝে মন খারাপ হলে গানের উত্তাল আওয়াজ চাঙ্গা করতো মনকে। সেই ধারা অব্যাহত রয়েছে এখনো। গান শুনে যেকোন কাজ করাটাই রিদমিক ব্যাপার মনে হতো।
অব্যাহত ধারায় গান শুনে যাচ্ছি এখনো। তবে কিছু পরিবর্তন এসেছে মিউজিক পেটার্নে। আমাদের দেশ ও পাশ্ববর্তী দেশগুলোতে গানের কপি করার প্রবণতা থাকলেও সৃষ্টিশীল গানের সংখ্যা কম নয়। স্বাধীনতা যুদ্ধে কন্ঠ সৈনিকরা যুদ্ধ জয়ে যে অবদান রেখেছে তা ভুলবার নয়। ব্যা- জগতেও সফলতা রয়েছে অগনিত। যুদ্ধ কালীন গান মানুষের মনে আজো প্রতিবাদের ভাষা অংকন করতে সহায়তা করে।
ইংরেজি গানকে আমাদের দেশের সঙ্গীত অঙ্গনের মানুষরা ওয়েস্ট্রান কালচার হিসাবে দেখে থাকেন। কিন্তু একটা সময়ে ইংরেজি গান শুনে পুরোপুরি ভক্ত না হয়ে পারলাম না। কি যেন একটু আলাদা করে এখানে পাওয়া যায়। আমি বাংলা গানকে কখনোই ছোট চোখে দেখছি না। পুরোপুরি সম্মান দিয়ে বলতে চাই আমাদের দেশেও অনেক খ্যাতিমান সঙ্গিত ব্যক্তিত্ব রয়েছেন। যাদের কে ভুলে যাওয়া অসম্ভব।
ইংরেজি গানের প্রতি প্রবল উচ্ছাস আমাকে বার বার তার দিকে টেনে নেয়। তাই ছুটে যাই তার কাছে।
এখানে তেমনি কিছু আমার প্রিয় ইংলিশ গানের তালিকা করলাম। মন চাইলে যাতে শুনতে পারি।
একবারের জন্য হলেও শুনতে পারেন।
১. poets of the fall
২. pain
৩. nothing elese matter
৪. dreamer
৫. carnival of rust
৬. (Everything I Do) I Do It For You
৭. in the end
৮. Linkin Park - The Catalyst
৯. Metallica-Unforgiven-2
এখানে মাত্র ৯টি গানের লিংক দেয়া হলো। অনেকেই হয়তো গানের মায়ায় এই গানগুলো শুনে থাকবেন। কিন্তু বার বার শুনতেই ইচ্ছে করে।
তাই দেয়া।
আরো কিছু গানের লিস্ট পরবর্তীতে দেয়া হবে।
আলোচিত ব্লগ
তোমাকে দেখতে বড় ইচ্ছে করে

তোমাকে শুধু একটিবার দেখতে বড় ইচ্ছে করে
ইচ্ছে ঘুড়ি উড়িয়ে দিলাম
বন্ধ চোখের অন্ধকারে তোমায় যেন দেখতে পেলাম
জড়িয়ে নিলে ইচ্ছে ঘুড়ি
আলতো হাতের মৃদু ঘায়ে ছিড়লো সূতো পথ হারাল
তোমার কাছে রয়ে গেল
দৃষ্টিপ্রদীপ... ...বাকিটুকু পড়ুন
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন
শুভ জন্মদিন কিং খান....

আশি ও নব্বইয়ের দশকে জন্ম নেওয়া বিশাল এক প্রজন্মের শৈশব, কৈশোর আর বেড়ে ওঠার গল্পে জড়িয়ে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নব্বইয়ের দশকে ভারতীয় অ্যাকশন সিনেমার একচ্ছত্র আধিপত্যের বিপরীতে... ...বাকিটুকু পড়ুন
আফগানিস্তানে একজন বেগম রোকেয়া কোনোদিন জন্মাবে ?

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার এক অভিনব অভিযান শুরু হয়েছিল। শেখ হাসিনার ছবি, আওয়ামী লীগের কুশপুত্তলিকা, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, কিছুই বাদ যায়নি। বড়... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।