somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতিবিদদের সম্মানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ!!!

১৫ ই জুলাই, ২০১২ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের যে কোন স্থানে কোন সংসদ সদস্য কিংবা মন্ত্রী প্রধানমন্ত্রী গেলেই শিক্ষা প্রতিষ্ঠান ঢালাও ভাবে বন্ধ করে দেয়া হয়। বিষয়টি খুব হাস্যকর ও নিন্দনীয় মনে হলেও হরহামেশা এটিই হয়ে আসছে।

আমরা যখন ছাত্র ছিলাম। তখন প্রধামন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীগণ দু’বার আমাদের জেলা (ভোলা) জনসংযোগের কাজে গিয়েছিলেন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগেই ঘোষণা দেয়া হয় আগামী কাল থানা সদরে আগতদের কে সম্মাননা জানাতে হাজির হতে হবে। তাই প্রতিষ্ঠান বন্ধ!!

শুধুমাত্র রাস্তার দুপাশে দাঁড় করিয়ে রেখে কি এমন জনকল্যানমূলক কাজ হয় আমার জানা নেই। শিক্ষার্থীদের দেখে মনে হয় দেশনেত্রী গণ উৎফুল্ল হন। যে শিক্ষার আলোয় দেশ এগিয়ে যাচ্ছে।

একই ঘটনার পুনরাবৃত্তি হলো গতকাল দেশেল একমাত্র দ্বীপ জেলা ভোলায়।

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে স্বাগত জানাতে জেলার চরফ্যাশনে বেসরকারি ৭৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৭০টি বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া পূর্বনির্ধারিত দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়। শুধু শিক্ষার্থীরাই নয় অনেক শিক্ষক মন্ত্রীর সমাবেশে যোগ দিতে স্কুল থেকে সেখানে হাজির হন।

উপজেলার বড়-মানিকা ইউনিয়নে দক্ষিণ আইচা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দুপুর ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী সুধীসমাবেশে ‘দক্ষিণ আইচা’ থানার উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। মন্ত্রীকে স্বাগত জানাতে এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকে ভোলা-চরফ্যাশন-কচ্ছপিয়া সড়কের দুই পাশে সারি বেঁধে দাঁড়িয়ে থাকে।

দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাজাহান, কেরামতগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ বলেছেন, চরফ্যাশন শিক্ষক সমিতি গতকালের ইংরেজি পরীক্ষা পিছিয়ে তা ২৮ জুলাই নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে।

পৃথিবীর অন্য কোথাও এই রীতির চর্চা হয় কিনা জানা নেই। তবে আমাদের দেশে এই সংস্কৃতি খুব ভালো বার্তা বহন করছে বলে আমারে মনে হচ্ছে না।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:১৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×