
কাওরানবাজারের পিছনে বস্তিতে থাকি আমি আর বড় ভাই। আপনা ভাই না, এক সাথে হকারি করি, ভিক্ষা করি। কাম শিখুনের লাইন ধরতে বড় ভাই ধরছি । এহন তো রমজান মাস। ওই বসুন্ধরা মার্কেটের সামনে বহি অহন। পার্কিং গেটের সামনে। গাড়ি যাইতে দেখলে হাত পাতি।
হাত না পাইতা উপায় কি ? পাপন ভাজা-বাদাম তো বিকবো না রোজার দিন। কেডা খাইবো? যা গরম, কেউ গ্লাস নামাইয়া টেকা দিতে চায় না। ইনকাম মন্দা খুব।
যাকাত ফেতরার টেকাও পাই না, শহরে কেউ দিতে চায় না, গেরামে গিয়া দিলে নাম হয়।
ভাই রে কই, চলো নিউমার্কেটের সামনে যাই। ভাই কয় ওই খানে আলাদা সিন্ডিকেট। এলাকা ভাগ করা। যাওন যাইতো না।
দুনিয়াটা মানুষের ক্ষমতার জোরে যে যার মত ভাগ কইরা নিসে। আমি কই যামু?
বাপ নাই মা নাই। কবে আইসি ঢাকা মনে নাই, নাকি এইখানেই জন্ম?
আমার তো দেশ নাই,গেরাম নাই, পরিচয় নাই। ঈদ-রোজাও নাই। তাইলে আমি কি মানুষ? নাকি মানুষের মত দেখতে কিছু একটা। বুঝি না। খালি বুজি খিদা লাগে আর পেটে খাওন দিতে হইবো।
তয় খিদায় যদি অসইহ্য হইয়্যা খাওনের ব্যাগ লইয়া দৌড় দেই তহন কিন্তু মানুষ আর পুলিশ ধইরা মাইর লাগায়।
কলের পানি খাইয়া পইড়া থাকলে কেউ জিগায় না।
দিন যায় মাস যায়, সরকার পাল্টায় কিন্তু কেউ না খবর লয় না, জিগায় না "বাজান ঈদে কি কিনবি? শাট না গেঞ্জি?"
(কাওকে উদ্দেশ্য করে নয়, পাপবোধ থেকে লেখা)
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


