
হঠাৎ করেই বিতর্কিত হন বাংলাদেশের ক্রিকেটের গতি তারকা তাসকিন আহমেদ এবং ইলিয়াস সানি। তাদের দুজনের বোলিং আক্রমণ কে অবৈধ ঘোষনা করে আইসিসি।
তবে তাদের এই পদক্ষেপই পরবর্তীতে বিতর্কের মুখে পড়ে এবং অনেক ক্রিকেট অনুরাগী এবং গবেষক ব্যাপারটাকে একটা ষড়যন্ত্র মনে করেন।
তবে সব জল্পনা-কল্পনা শেষে ফিরেছেন দু'জনেই।বোলিং অ্যাকশনের শুদ্ধতার সনদ পেয়েছেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি।
ব্রিজবেনে গত ৮ তারিখের পরীক্ষায় বৈধ প্রমাণিত হয়েছে বাংলাদেশের দুই বোলারের বোলিং অ্যাকশন। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচের দলে জায়গা পাচ্ছেন তাসকিন। সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ব্যারাকে ফিরে এসেছে বিস্বস্ত এবং পরীক্ষিত দুই ক্রিকেট সৈনিক।
শুভ কামনা বাংলাদেশ ক্রিকেট, সকল বাধা অতিক্রম করে যাও বহুদূর।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




