
মানুষটির ধর্ম কি তা জানতে চাওয়ায় বললেন_আমি ক্ষুধার্ত !
নাম জানতে চাইলে বললেন,_ শেষবার গত পরশু খেয়েছিলাম !
দুঃখ প্রকাশ করে আর একবার পরিচয় জানার চেষ্টা করে উত্তর _একটু রুটি-পানি দেবেন? একটু!
বিরক্তি নিয়ে ফিরে আসার সময় ক্ষুধার্থ ক্ষীণ স্বরের প্রশ্ন আসলো_ যাচ্ছেন? তাড়া না থাকলে বলবেন কে আপনি?
দৃষ্টিটা মর্তমুখী করে দেয় হল উত্তর _কেউ 'মানবতা' বলে, কেউবা আবার ডাকে 'সভ্যতা' নামে আর 'পুঁজিবাদী' বলে ডাকে হিংসুটেরা ।
ক্ষুধাটা যেনো কিছুটা সময়ের জন্য উবে গেলো, সম্মোধন পাল্টে সরোষে মন্তব্য করে আগন্তুককে লক্ষ্য করে_তুমিই সেই! যে আমার কঙ্কালসার দেহের আলোকচিত্র প্রদর্শন করো কিন্তু দু'টো শুকনো রুটিও ছুড়ে দিতে পারো না।

নিরুত্তর আগন্তুক আর না দাড়িয়ে নিজের চিরায়ত পথে পা বাড়ায়, কিন্তু? পিঠে কারো অবাক দৃষ্টির আঘাত যার স্পর্শ পায় ষষ্ঠ ইন্দ্রিয়, তা কি এড়িয়ে যেতে পারে.....
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




