
বারো আনা মন খারাপ আর বাকি চার আনা মিছে,
বৃন্দাবনে মোহন বাঁশী সুরে সখি, পোড়ে মরম বিষে!
সোনার অঙ্গ পুড়িয়া করো ছাই;
শ্যাম বিচ্ছেদ সয় কেমনে রাঈ
আকুল হৃদ লয়ে তালাশে যারি_
সেই কালা কত পুড়ে জানেনা প্যারী।
শত অসুর বধ করিবে দিবে যম কংসের দুর্গে হানা,
রণক্ষেত্রে রয় না দেব মন, সেথা যে প্রেম বেদন মানা!
যত ক্ষ্যাপা ফেনিল জলধ রাশি
তারেও মানায় কালার মরণ বাঁশী ;
পারে বাধিতে স্রোতস্বিনী যমুনা ধারা_
শ্যাম পারেনা বাধিতে মন পাগলপাড়া!
ধরায় প্রেম যতদিন রবে কবে সে কানাই-রাধের কীর্তন,
কয় না কেহ কেবল লুকায় রাখে, জানে হারায় যে জন।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




