
প্রেম কাহিনী জানায় আজ শরীরী ভাজের বৃত্তান্ত,
কাগজে ছাপা শব্দের নয় ,খোঁজো মাংসের গন্ধ।
আগের জন্মে যা লিখতাম তাই যেতো ছাপাখানা
এখনো যায় তয় আগের মত নয়, সবইতো জানা।
বেহায়া সমাজ চায় না পদ্য-গদ্যে আকা প্রতিবাদ
চুলের গন্ধে নাক ডুবিয়ে সব চুষছে শরীরের স্বাদ।
প্রেম আজ হয়ে যায় বদ্ধদ্বার আর নারীর চিৎকার
ভালোবাসা মায়ের আঁচলে, অন্য রূপেই হাহাকার।
নারী তুমি মা না হলে আর পারোনা হতে নিষ্কাম?
জন্মে জন্মে নারী তোমার কত যে রূপ নিহারীলাম।
পোষাকে মননে মরমেও তুমি কতক বদলাও সব
তোমার সাথেই পাল্টায় সবে না রয় কেউ নিরব।
তোমায় পেতে সব শহরে গলিতে জন্মায় রংবাজ
তারাও তোমায় যাচ্ছে ভুলে, বদলে নিলেই সাজ।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




