somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাম দিয়ে কিনেছি বাংলা।

১৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি প্রায়ই দেখি ব্রিটেনে বসবাসরত অনেক বাঙালী পাকিস্তানী ও ভারতীয়দের সাথে উর্দু আর হিন্দি ভাষায় কথা বলতে।যে সকল বাঙালীরা এই কাজটি করছেন তাদের প্রতি আমার সবিনয় জিজ্ঞাসা একটাবার কি চিন্তা করে দেখেছেন আপনি কি করছেন ?আপনি তাদের সাথে উর্দু বা হিন্দিতে কথা বলে যতখানি তাদের কাছ থেকে সাধুবাদ পাওয়ার চেষ্টা করছেন ততখানি সাধুবাদ না পেয়ে তাদের কাছে আপনার দাসত্বের পরিচয় দিচ্ছেন।একবারও কি ভেবে দেখেছেন-কোনদিন কোন পাকিস্তানী বা ভারতীয় আপনার সাথে বাংলায় কথা বলছে ?
আমার এক পাকিস্তানী তরুণী সহপাঠী একদিন শ্রেণীকক্ষে কোন কিছু না ভেবেই আমার সাথে উর্দু বলা শুরু করলো,আমি সাথে সাথে তার প্রতিবাদ করে তাকে বললাম তুমি কি বলছ আমি বুঝতে পারছিনা তুমি আমার সাথে ইংরেজীতে কথা বল,আমি যদি বাংলায় কথাবলি তুমিকি আমার কথা বুঝতে পারবে ? আমার কথা শুনে তরুণীর মাথায় আকাশ ভেঙে পড়ল,অতি বিস্ময় নিয়ে আমাকে বলে ওমা তুমি উর্দু বুঝনা ! এইটাতো আন্তর্জাতিক ভাষা।মেয়েটার কথায় আমার বাঙালী রক্তে আগুন ধরে গেল আমি অত্যন্ত ক্ষোভের সহিত তাকে বললাম-শুনো মেয়ে,উর্দু কোন আন্তর্জাতিক ভাষা নয়,পরিচয়ে আমি বাঙালী,আমার আছে ইতিহাস গর্বের...
১৯৫২ সালে অনেক রক্তের দামে তোমাদের থেকে আমরা এই ভাষা কিনে নিয়েছি।আচ্ছা বলতো পৃথিবীর এমন কোন দেশ আছে যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে ? আমার দেশের ভাষা শহীদদের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনে আজকে সারাবিশ্বে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।আমার ভাষা,আমার অহংকার।আমার বাংলাই আন্তর্জাতিক ভাষা যা কিনা পৃথিবী নামক গ্রহ ছাড়িয়ে এখন মঙ্গল গ্রহেও বিরাজমান।আমার জাতীয় সংগীতে আমি বুক ফুলিয়ে গাই - মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মত...
আমার কথা শুনে তরুণী ও তার স্বদেশীরা একদম চুপ হয়ে গেল।শ্রেণীকক্ষে ওরা সংখ্যায় আমাদের চেয়ে অনেক বেশী ছিল কিন্তু আমি আমার বাংলাকে,আমার ইতিহাসকে দিয়ে ওদের চুপ করিয়ে দিলাম।সেদিন সেখানে বাদবাকী যতক্ষণ ছিলাম একটা আত্মতৃপ্তি নিয়ে ছিলাম।সেদিনের ঘটনার সাক্ষী আমার বন্ধুপ্রতিম বড়ভাই সহপাঠী Mohi Alamgir,বড় বোন সহপাঠী Shumona Quddus ।আন্তরিক ধন্যবাদ আপনাদের আমাকে সমর্থন দেয়ার
জন্য।
পরিশেষে সকল প্রবাসী ভাই বোনদের আন্তরিক অনুরোধ জানাই-আসুন আমরা উর্দু ও হিন্দিকে বর্জন করি।বাংলাকে তুলে ধরি অনেক উচ্চতায়,সুরে সুর মিলিয়ে গাই - আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষাকে না বলুন। মাদ্রাসা শিক্ষা বন্ধ করুন।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪২

শুধু ভারত বিদ্বেষই না।

মাদ্রাসাগুলোতে কোনও ব্যতিক্রম ছাড়াই মোল্লারা ইসলামের দোহাই দিয়ে,

/নিজের দেশ তথা নিজের জন্মভূমি বাংলাদেশের প্রতি বিদ্বেষ করা শেখায়।

/মোল্লারা তাদের মাথায় এই ধারণা খুব অল্প বয়সেই ঢুকিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×