কিছুদিন আগে আনিসুল হক স্যারের একটা লেখায় দেখলাম একটা ছেলে ফেসবুকে আপডেট দিয়েছে-"My Mum is very Sick,Friends pray for my mum".অথচ পাশের রুমে তার মা বিছানায় শুয়ে চটপট করছেন,ছেলেটা একটাবারের জন্য মাকে গিয়ে জিজ্ঞেস করে নাই-" মা তোমার এখন কেমন লাগছে ? " আর এইদিকে সবার কাছে মায়ের জন্য দোয়া চেয়েছে !
কাল রাতে ATN Banglay বৃদ্ধাশ্রমে আশ্রিতদের নিয়ে একটা অনুষ্ঠান দেখলাম,সেখানে দেখানো হয়েছে কেমন করে আমাদের দেশের তথাকথিত শিক্ষিত মানুষগুলো কত নির্দয়ভাবে তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে।রিপোর্টার কয়েকজন বাবা মাকে জিজ্ঞেস করেছেন-" তাঁদের ছেলেমেয়ে থাকা সত্ত্বেও কেন আজ এই অবস্থা "? উত্তরে প্রত্যেক বাবা মা ই নীরবে চোখের জল ফেলেছেন।কাল রাতে অনুষ্ঠানটা দেখে অনেকক্ষণ কেঁদেছি ।
দেশের বাইরে থাকায় বাবা মা থাকার পরেও উনাদের সেবা করতে পারছিনা,নিজেকে খুব অপরাধী মনে হয়।একদিন বাবা মার সাথে ফোনে কথা না হলে কিছু ভালো লাগেনা।
তারা কতখানি দুর্ভাগা যারা বাবা মাকে কাছে পেয়েও দূরে ঠেলে দিয়েছে।একদিন তারাও তো বুড়ো হবে,আমার খুব জানতে ইচ্ছে করে কেমন লাগবে তাদের যেদিন তাদের ছেলেমেয়েরাও তাদেরকে দূরে ঠেলে দিবে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



